শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

মার্কিন ড্রোন হামলায় ২২ আফগান সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bk8b78091742ecyiw_800C450 copy

আওয়ার ইসলাম : তালেবান নিয়ন্ত্রিত দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে মার্কিন ড্রোন হামলায় আফগানিস্তানের অন্তত ২২ সেনা নিহত হয়েছে।

হেলমান্দের প্রদেশিক পরিষদ আজ শনিবার সেনা নিহত হওয়ার খবর দিয়েছে।

আফগান তালেবান নিহত সেনার সংখ্যা নিশ্চিত করে বলেছে, ড্রোন হামলায় তাদেরও তিন সদস্য মারা গেছে। হেলমান্দ প্রদেশের নাদে আলী জেলায় বৃহস্পতিবার এ হামলা হয়েছে। হেলমান্দ হচ্ছে আফগান সরকার ও তালেবান-দুপক্ষের জন্যই কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পপি চাষে সমৃদ্ধ এ প্রদেশের ১৪টি জেলার মধ্যে ১০টি জেলার নিয়ন্ত্রণ নিজেদের হাত রাখার জন্য দুপক্ষই মরিয়া।

আফগান তালেবানের শীর্ষ নেতা মোল্লা আখতার মানসুর চলতি বছরের প্রথম দিকে মারা গেলে তালেবান নতুন করে সংগঠিত হয়েছে এবং দেশটির প্রায় ৬৫ ভাগ এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। সারাদেশে বিশেষ করে হেলমান্দ ও কুন্দুজ শহরের আশপাশে তালেবানের বিরুদ্ধে এখন লড়াই করতে হচ্ছে দেশটির সামরিক বাহিনীকে।

সূত্র : পার্স টুডে

এফএফ