শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

দাবানলের নতুন ব্যাচের ক্লাস উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dabanalআওয়ার ইসলাম: ২৬ আগস্ট শুক্রবার রাজধানীর বিজয়নগর প্রো-একটিভ হলে অনুষ্ঠিত হয়েছে ইসলামী সঙ্গীতের দল দাবানলের নতুন ব্যাচের ক্লাস উদ্বোধন অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন লন্ডন প্রবাসী খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব জনাব মাওলানা আব্দুল কাদের সালেহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ড. মুস্তাফিজুর রহমান ফয়সাল, সাইফুদ্দিন খন্দকার, কবি আরিফুর রহমান, ড. আনিসুর রহমান শিপলু, ডাঃ ফরিদ আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাবানলের পরিচালক শিল্পী আনিস আনসারী, পরিচালনায় ছিলেন দাবানলের নির্বাহী পরিচালক কাউসার আহমদ সোহাইল।

সংগীতের মাধ্যমে নতুন ব্যাচের ক্লাস উদ্বোধন করেন দাবানলের পরিচালক আনিস আনসারী। অনুষ্ঠানে দাবানলের কেন্দ্রীয় শিল্পীসহ সংস্কৃতিপ্রেমীরা উপস্হিত ছিলেন।

নতুন এ ব্যাচে প্রায় ৫০জন স্টুডেন্ট ভর্তি হয়েছেন। ১ বছর মেয়াদি এ কোর্সের ক্লাস নিবেন শিল্পী আনিস আনসারী, কবি শামসুল করীম খোকন, আনিসুর রহমান শিপলু, এম কামরুজ্জামান, কাউসার আহমদ সোহাইল, দেলোয়ার হোসাইন, তারেক মাহমুদ, ওবায়দুল্লাহ সায়েম প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ