মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

গাজায় ইসরাইলি ড্রোন ভূপাতিত করলো হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Israeli-drone-Lebanon copy

আওয়ার ইসলাম : ফিলিস্তিনের গাজায় ইসরাইলের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে হামাসের যোদ্ধারা।

গাজার উত্তর-পূর্বে ড্রোনটি গুপ্তচরবৃত্তির মিশনে ছিল। স্থানীয় সূত্রগুলো বলেছে, গত শনিবার বিকেলে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলি ড্রোনকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় ড্রোনটি বেইত হানুন শহরের ওপর দিয়ে উড়ছিল।

ফিলিস্তিনি আল-আ’ন বার্তা সংস্থা এ খবর দিয়েছে। ইসরাইলের কর্মকর্তারা অবশ্য ড্রোন ভূপাতিত হওয়ার খবর অস্বীকার করছেন। তারা বলছেন, “ইসরাইল কোনো ড্রোন হারায়নি।”

ইসরাইল গাজার ওপর গুপ্তচরবৃত্তি চালাতে ড্রোন ব্যবহার করে থাকে। হামাসও এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর গাজার বেইত লাহিয়া শহরে ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করে হামাসের সামরিক শাখা ইজেদ্দিন আল-কাসাম ব্রিগেড।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ