শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

পশ্চিমবঙ্গের নতুন নাম ‘বাংলা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bengal

আওয়ার ইসলাম : ভারতের বিধানসভায় পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের বিল পাস হয়েছে । আজ সোমবার বিধানসভায় বিরোধীদের তুমুল হৈ-হট্টগোলের মধ্য দিয়েই পশ্চিমবঙ্গের নাম বদলের বিল পাস করাল তৃণমূল সরকার। এখন শুধুমাত্র কেন্দ্র ও রাষ্ট্রপতির অনুমোদন পেলেই পশ্চিমবঙ্গের নাম সরকারিভাবে হবে বাংলা।

তবে এদিন পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা করার সময় বাধা দিতে থাকেন কংগ্রেস ও সিপিএমের বিধায়করা। বিরোধীদের বলতে না দেওয়ার অভিযোগে এদিন বিধানসভা থেকে ওয়াকআউট করে কংগ্রেস। তবে কংগ্রেস বিধানসভা থেকে ওয়াকআউট করলেও তাতে শামিল হননি বাম বিধায়করা। অবশেষে বিরোধীদের হৈ হট্টগোলের মধ্যেই পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ করার প্রস্তাবে সিলমোহর দিল তৃণমূল পরিচালিত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।

ইংরেজিতে পশ্চিমবঙ্গের নাম হবে ‘বেঙ্গল’ এবং হিন্দিতে বলা হবে ‘বঙ্গাল’। পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের বিল এদিন বিধানসভায় পাসের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার মানুষের আবেগের কথা ভেবেই পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ পাশাপাশি এই বিল পাসের ক্ষেত্রে যাঁরা সমর্থন করেননি, ইতিহাস তাঁদের ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি। মমতা দাবি করেন, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের বিল পাশের ক্ষেত্রে বিরোধীরা শুধুমাত্র বিরোধিতা করের জন্যই বিরোধিতা করেছে। যদিও তাদের এই বিরোধিতায় কোনো প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গের নাম বাংলা হলে এখন থেকে কেন্দ্রে ইংরেজি বর্ণমালা ‘বি’ শব্দের ক্রমানুসারে দ্বিতীয় স্থানে থেকে কেন্দ্রে কথা বলার অধিকার পাবে পশ্চিমবঙ্গ। আগে পশ্চিমবঙ্গ নামের কারণে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে ‘ডব্লিউ’ শব্দের কারণে শেষের দিকে বক্তব্য রাখার সুযোগ হতো পশ্চিমবঙ্গের। ফলে এখন সেই জায়গা থেকে বাংলা নাম হলে ‘বি’ শব্দের দৌলতে দ্বিতীয় স্থানে থেকে আগেভাগেই কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গের নানা সুবিধা, অসুবিধা ও সমস্যা নিয়ে কথা বলার সুযোগ জুটবে।

এদিন পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের বিল বিধানসভায় পাস হয়ে যাওয়ার পর এই নাম বদলের প্রস্তাব পাঠানো হবে কেন্দ্রের কাছে। লোকসভায় এই প্রস্তাব খুব শিগগির পেশ করা হবে বলে জানা গেছে। এরপর কেন্দ্র এবং রাষ্à