রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সিরিয়ায় তুর্কি বাহিনীর প্রচণ্ড হামলা; নিহত ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সিরিয়ায় তুর্কি বাহিনীর অভিযানে গতকাল রোববার ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭৫ জনের বেশি। এ দিন সিরিয়ার ভেতরে প্রচণ্ড হামলা চালিয়েছে তুর্কি বাহিনী।

সিরিয়ার মাটিতে ঢুকে আইএস ও কুর্দিবিরোধী অভিযান শুরু করার পর গত শনিবার প্রথমবারের মতো সেনা হারায় তুরস্ক। এর পর দিনই তুর্কি বাহিনী প্রচণ্ড হামলা চালালো। তুর্কি বাহিনীর সহায়তায় সিরীয় বিদ্রোহীদের দখল করে নেওয়া জারাবুলুস শহরের দক্ষিণে অবস্থিত জাবেল কুসা গ্রাম এবং আল আমারনেহ শহরে গতকাল তুর্কি বিমানবাহিনী বোমা এবং স্থলবাহিনী কামানের গোলা বর্ষণ করে।

প্রতিবেশী দেশের ভূখণ্ডে থাকা সন্ত্রাসী হুমকি শেষ না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে তুরস্ক। সিরিয়ায় সাড়ে পাঁচ বছর ধরে চলা আসাদবিরোধী লড়াইয়ের মধ্যে এটিই তুরস্কের সবচেয়ে বড় সামরিক অভিযান।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ