শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

যুক্তরাষ্ট্রে পাকিস্তানি নাগরিকের ৩৩ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pk us copyআওয়ার ইসলাম : আমেরিকা থেকে পাকিস্তানে গাইরোস্কোপসহ সামরিক সরঞ্জাম রফতানির চেষ্টা করার দায়ে পাকিস্তানি এক নাগরিককে ৩৩ বছরের কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত। পাকিস্তান সেনাবাহিনীর ব্যবহারের জন্য এ সব সরঞ্জাম বিনা লাইসেন্সে রফতানির চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।

সৈয়দ ওয়াকার আশরাফ নামের এ ব্যক্তি নিজেকে দোষী হিসেবে স্বীকার করেছেন। কিন্তু এ সব সরঞ্জাম পাক সেনাবাহিনীর ব্যবহারের জন্য সংগ্রহের দাবির বিষয়ে  নিশ্চিত হওয়া যায় নি বলে জানানো হয়েছে।

মার্কিন বিচার বিভাগ বলেছে, আশরাফ এ সব সরঞ্জাম একটি ভুয়া কোম্পানির নামে কিনে বেলজিয়ামে পাঠিয়ে দেয়। সে গাইরোস্কোপ পরিদর্শন এবং তা পাকিস্তানে পাঠানোর জন্য বেলজিয়ামে গেলে দেশটির পুলিশ তাকে গ্রেফতার করে আমেরিকার হাতে তুলে দেয়।

সূত্র : পার্স টুডে

এফএফ