রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

প্রেমে রাজি না হওয়ায় কিশোরীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kupie hottaআওয়ার ইসলাম: মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার নবগ্রাম ইউনিয়নের আইসারকান্দি গ্রামে নিতু মণ্ডল (১৪) নামের এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ রোববার সকাল ১০টার দিকে আইসারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মিলন মণ্ডল (১৭) নামের এক বখাটেকে আটক করেছে পুলিশ।

নিহত নিতু মণ্ডল নবগ্রাম স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল। সে আইসারকান্দি গ্রামের নির্মল মণ্ডলের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আইসারকান্দি গ্রামের বীরেন মণ্ডলের ছেলে কলেজছাত্র মিলন স্কুলছাত্রী নিতুকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু নিতু ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছিল। আজ সকালে নবগ্রাম উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে একটি বাঁশবাগানে নিয়ে নিতুকে ধর্ষণের চেষ্টা চালায় মিলন। এতে বাধা দিলে দেশি অস্ত্র দিয়ে নিতুকে কুপিয়ে জখম করে মিলন। পরে স্থানীয় লোকজন নিতুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

ডাসার থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মাদারীপুর পুলিশ সুপার সরোয়ার হোসেন বলেন, নিতুকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মিলন নামের এক বখাটেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ