শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

৯০০ টাকায় বিশ্বভ্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

world-parkরাহেল মাহমুদ

ইচ্ছা হলেও কখনোই সারা পৃথিবী ঘুরে দেখা হয় না। গুগল বা ফেসবুকে কারোর তোলা ছবি দেখেই মনকে সান্তনা দিতে হয়। তবে এই পৃথিবী ঘুরে দেখার ইচ্ছা এবার পূরণ হতে চলেছে সমস্ত ভ্রমণপিপাসুর। পায়ে হেঁটেই হয়ে যাবে বিশ্বভ্রমণ। খরচও বেশি নয়। সময়ও লাগবে না বেশী। হবে ইচ্ছা করে ইচ্ছাপূরণ। গল্প মনে হলেও এটাই বাস্তব।

আসলে এই পৃথিবী আছে ডেনমার্কে। দেশটির হোব্রো শহরে ম্যাপের ডালি সাজানো হয়েছে একটি লেকে। লেকের নাম লেজ ট্রুব। লেকের মধ্যেই পায়ে হেঁটে ঘুরে নিতে পারবেন আফ্রিকা থেকে আমেরিকা। অস্ট্রেলিয়া থেকে আফগানিস্তান হয়ে পা রাখতে পারবেন ইংল্যান্ডে। ডেনমার্ক নামে একটি জায়গাও আছে। লম্বায় ১৪৮ ফুট ও চওড়ায় ২৯৫ ফুট লেকটি ঘুরে দেখতে খরচা মাত্র ১০ পাউন্ড। ১৯৪৪ সালে লেকের মধ্যে পৃথিবীর ম্যাপ বানানোর এই অভিনব পরিকল্পনাটি মাথায় আসে সোরেন পলসেন নামে এক ব্যক্তির। পারিবারিক ফার্মের উপর তৈরি করতে শুরু করেন তাঁর প্রকল্প। ১৯৬৯ সাল পর্যন্ত চলে তাঁর কাজ। তিল তিল করে তৈরি হয় পৃথিবীর মধ্যেই টুকরো এক পৃথিবীর। মাটি ও পাথর দিয়ে লেকের মধ্যে পৃথিবীর ম্যাপ তৈরি হয়। বর্তমানে এটি পর্যটকের ঘোরার অন্যতম আকর্ষণ। পৃথিবী হাঁটাপথে ঘুরে দেখার পাশাপাশি নৌকোবিহারও করেন পর্যটকরা। খেলেন গলফও। সবমিলিয়ে পর্যটকদের জন্য টোটাল কমপ্লিট প্যাকেজ এই মিনি পৃথিবী।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ