শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

কালীগঞ্জে ইশা ছাত্র আন্দোলনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

isha-logoপ্রেস বিজ্ঞপ্তি: শনিবার ঝিনাইদহ কালীগঞ্জের পৌর অডিটোরিয়ামে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে এইচ এস সি, আলিম, ও শরহে বেকায়া পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রদের শুভেচ্ছা গিফট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কালীগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মুহাম্মাদ রাসেল উদ্দিন।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য ও ঝিনাইদহ জেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মুহাম্মাদ আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঝিনাইদহ জেলা শাখার সংগ্রামী সহ-সভাপতি ডঃ এইচ এম মোমতাজুল করীম। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা মুহাঃ ইয়াসিন আলী, বামুক কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মাদ সুলাইমান হোসেন, শিহরণ সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় পরিচালক হাফেজ মাওলানা নাঈমুল হক প্রমুখ।

এআর