রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আলেপ্পোতে ত্রাণ বহরে বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

syria-tranআওয়ার ইসলাম: সিরিয়ায় অস্ত্রবিরতির পরও আলেপ্পো শহরে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি এলাকার কাছে ত্রাণবাহী গাড়িবহরে বিমান হামলা চালানোর খবর পাওয়া গেছে। এর আগে সিরীয় সেনাবাহিনী প্রায় সপ্তাহব্যাপী একটি অস্ত্রবিরতির অবসান ঘোষণা করেছিল। খবর বিবিসির।

সিরীয় রেড ক্রিসেন্টের সদস্যরা জাতিসংঘের ঐ ত্রাণবাহী বহরটি নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে। আলেপ্পোর উর্ম আল খুবরা এলাকায় যাবার পথে জাতিসংঘের ত্রাণবাহী গাড়ি বহরটি হামলার শিকার হয়। বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

অসমর্থিত একটি সূত্র জানিয়েছে, বিমান হামলায় ১২ জন নিহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, ত্রাণবাহী ৩১টি ট্রাকের মধ্যে ১৮টি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তবে বিমান হামলার বিষয়ে তারা নিশ্চিত নন। সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত, স্টেফান ডি মিসটুরা এক বিবৃতিতে জানিয়েছেন, এই ঘটনায় তারা বেশ ক্ষুব্ধ হয়েছেন।

সিরিয়ায় অস্ত্রবিরতির অবসান ঘোষণা করার কিছু পরেই আলেপ্পো শহরে যুদ্ধবিমান থেকে বোমা হামলা শুরু হয়। বিদ্রোহীরা অস্ত্রবিরতির শর্ত ভেঙ্গেছে বলে অভিযোগ করছে সিরীয় সেনাবাহিনী।

তবে ত্রাণ বহরে কারা বিমান হামলা চালিয়েছে সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। কোনো গোষ্ঠীই এখন পর্যন্ত ওই হামলার দায় স্বীকার করেনি। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সরকারি অথবা রুশ যুদ্ধবিমান থেকে এই হামলা চালানো হয়েছে। তবে সিরীয় সরকার এ বিষয়ে কোন মন্তব্য করেনি।

সিরীয় রেড ক্রিসেন্ট বলছে, আক্রান্ত ত্রাণবহরটি আলেপ্পো থেকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিদ্রোহী নিয়ন্ত্রিত প্রত্যন্ত এলাকার দিকে যাচ্ছিল। অনলাইনে প্রকাশিত কিছু ছবিতে অনেকগুলো দীর্ঘাকৃতির ট্রাক এবং লরিতে আগুন জ্বলতে দেখা গেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ