রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন শাখার ঈদ পূণর্মিলনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khelafat_landanলন্ডন: বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান ১৮ সেপ্টেম্বর, রবিবার পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্ট এর হল রুমে অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি মাওলানা মিছবাহুজ্জামান হেলালীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সহ সভাপতি খতিব মাওলানা তাজুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহ-সাধারণ মুফতী ছালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফ আহমদ। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন লন্ডন মহানগরীর সিনিয়র সহ সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন, টাওয়ার হ্যামলেট শাখার সহ-সভাপতি মাওলানা মুহি উদ্দিন খান।

অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআনে কারিম থেকে তিলাওয়াত করেন টাওয়ার হ্যামলেট শাখার দায়িত্বশীল হাফিজ মুহাম্মদ সুলাইমান।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেছেন, কুরবানীর ঈদের প্রকৃত শিক্ষিই হচ্ছে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আ'লামীনের সন্তুষ্টির জন্য একনিষ্ঠভাবে নিজেদের সৎ আমল আল্লাহর সামনে পেশ করা। অন্তরের নিয়ত যদি সহীহ না হয় তাহলে কোন আমলের প্রতিদান পাওয়া যাবে না। নিয়তকে পরিশুদ্ধ করে আমাদের সমস্ত আমল করতে হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ