শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

চীনের প্রথম মহাকাশ স্টেশন নিয়ন্ত্রণ হারিয়েছে ; পৃথিবীতে আছড়ে পড়বে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চীনের প্রথম মহাকাশ স্টেশন তিয়ানগোং-১ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং এটি কক্ষচ্যুত হয়ে আগামী বছর পৃথিবীর বুকে আছড়ে পড়বে। চীনের প্রথম মহাকাশ স্টেশন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বেইজিং।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া বলেছে, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এটি নিশ্চিত করেনে চীনের মনুষ্যবাহী মহাকাশ কর্মসূচীর উপ পরিচালক উ পিং। ২০১২ সালে ২৯ সেপ্টেম্বর মডিউল এই মহাকাশ স্টেশনকে মহাশূন্যে ছোঁড়া হয়েছিল। আট টন ওজনের মানুষহীন মহাকাশ স্টেশনটি লম্বায় ১০.৪ মিটার এবং মূল অংশের ব্যাসার্ধ ৩.৩৫ মিটার। কথা ছিল, নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর এটিকে কক্ষচ্যুত করা হবে। তারপর একে মহাসাগরে ফেলে দেয়া হবে বা পৃথিবীর আবহমণ্ডলে ঢোকার পর পুড়ে ছাই হয়ে যাবে।

কিন্তু চীনা কর্মকর্তারা এখন বলছেন, ২০১৭ সালের শেষ দিকে এটি পৃথিবীর দিকে যেতে শুরু করবে। অবশ্য এটা পৃথিবীর কোন অঞ্চলে  আছড়ে পড়বে সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেন নি চীনা কর্মকর্তারা।

মহাকাশযানকে পৃথিবীকে ফিরিয়ে আনতে গেলে আবহমণ্ডলে ঢোকার  পর প্রচণ্ড তাপ সৃষ্টি হয়। এ কারণে কাজটি বেশ জটিল হয়ে ওঠে। উ পিং বলেছেন, হিসাব ও বিশ্লেষণের ভিত্তিতে ধারণা করা হচ্ছে আবহমণ্ডল দিয়ে তীব্র গতিতে নামার সময়ে বায়ুর সঙ্গে প্রচণ্ড ঘর্ষণের ফলে মহাকাশ স্টেশনের বেশির ভাগ অংশই জ্বলে-পুড়ে নিঃশেষ হয়ে যাবে।

চীনা মহাকাশ সংস্থা বলেছে,  তিয়ানগোং-১’র ওপর নজরদারি অব্যাহত থাকবে এবং আছড়ে পড়ার আসন্ন আশংকা দেখা দিলে হুঁশিয়ারি জানানো হবে।

সূত্র : পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ