মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ইন্তিফাদার সমর্থনে হামাসের বিশাল সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 hamas-rally-copyআওয়ার ইসলাম : ‘আল-কুদস ইন্তিফাদা’র সমর্থনে ও ফিলিস্তিনিদের ভূমি দখলের প্রতিবাদে গতকাল শু্ক্রবার গাজায়  মিছিল ও সমাবেশ করেছে হামাস। গাজার নিকটবর্তী বেইত জাবালিয়া শহরের আল খেলাফত আল রাশেদিন মসজিদ থেকে মিছিলটি বের করা হয়।

সমাবেশে হামাসের নেতৃস্থানীয় সদস্য মশির আল মাশরি ভাষণে বলেন, ‘ইসরাইলি শত্রুরা নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই বিদ্রোহ শেষ হবে না। যতক্ষণ না জেরুজালেম শত্রুমুক্ত হয় এবং ইসরাইলি কারাগারগুলোতে থেকে আমাদের ভাইয়েরা মুক্ত না হওয়া পর্যন্ত আামাদের আন্দোলন চলবে। এগুলো অর্জিত না হওয়া পর্যন্ত আমরা কোনো বিশ্রাম নেব না।’

অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম এবং ইসরাইলের সঙ্গে গাজা সীমান্তে গত বছর ফিলিস্তিনি যুবক ও ইসরাইলি বাহিনীর মধ্যে অসংখ্য বার সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বছরের এসব সহিংসতায় ইসরাইলি বাহিনী হামলায় দুই শতাধিকেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সময়ে ইসরাইলেরও অন্তত ৩৫  জন নিহত  হয়েছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ