রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

ভারতের সঙ্গে যুদ্ধের আশংকা উড়িয়ে দিলেন পাক রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pakআওয়ার ইসলাম : নয়দিল্লির পাকিস্তানি রাষ্ট্রদূত আবদুল বাসিত তার দেশের সঙ্গে ভারতের যুদ্ধের আশংকা নাকচ করে দিয়েছেন। উরির হামলাকে কেন্দ্র করে পাক-ভারত যখন চড়া সুরে কথা বলছে তখন এ বক্তব্য দিলেন আবদুল বাসিত।

ভারতীয় দৈনিক টেলিগ্রাফ ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। আবদুল বাসেত বলেন, উত্তেজনা সৃষ্টি করে পাকিস্তান এবং ভারত কিছুই অর্জন করবে না। যুদ্ধ কোনো সমস্যা নয় বরং আরো সমস্যা ডেকে আনে বলেও জানান তিনি।

উরির হামলাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, বক্তব্য দেয়ার সময়ে পাকিস্তান ও ভারতের যুদ্ধোন্মাদনাকে প্রাধান্য দেয়া ঠিক হবে না।পাক-ভারত পরস্পরের সঙ্গে কিছু সময় কথা না বলে কাটাতে পারে কিন্তু দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক চ্যালেঞ্জ কেবলমাত্র সংলাপের মাধ্যমেই সুরাহা করা সম্ভব বলে জানান তিনি। পাকিস্তান সহজেই সংলাপের প্রচেষ্টা ত্যাগ করবে না বলেও জানান তিনি।

সূত্র : পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ