শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

বিশ্বের বড় মূর্তির রেকর্ড গড়তে চলেছে সৌদি; চলছে সমালোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

king_salmanআওয়ার ইসলাম: সৌদি আরবের ৮৬তম জাতীয় দিবস উপলক্ষে দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজের প্রতিকৃতি উন্মোচন করা হয়েছে। দাবি করা হচ্ছে এটিই বিশ্বের সবচেয়ে বড় মূর্তি। আর এটি নিয়ে চলছে আলোচনা সমালোচনা।

মঙ্গলবার বন্দরনগরী জেদ্দায় সেখানকার শিক্ষা বিভাগের পরিচালক আবদুল্লাহ আল থাকফি প্রতিকৃতিটি উন্মোচন করেন। এসময় শিক্ষা ও নিরাপত্তা বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাদশা সালমানের এই প্রতিকৃতিটি তৈরি করেছেন সৌদি চিত্রশিল্পী মোহাম্মদ আসিরি। ২১৬ বর্গমিটার উচ্চতার এই প্রতিকৃতিটি সম্পন্ন করতে তিনি ৪০ দিন সময় নেন।

বিশ্বের সবচেয়ে বড় প্রতিকৃতি হিসেবে সালমানের ছবিটিকে স্বীকৃতি দিতে এরইমধ্যে গিনেজবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে সৌদি শিক্ষা বিভাগ।

অন্যদিকে একদল বিশ্লেষক এটি নিয়ে বিরুপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলেছেন, ইসলামি রাষ্ট্র হিসেবে সৌদির অইসলামি এ কাজ মানানসই নয়। কারণ ইসলাম এ ধরনের প্রতিকৃতি সমর্থন করে না। তবে এসব সমালোচনায় কান নেই সৌদি বাদশার।