শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ঈমানের প্রতিফলন থাকতে হবে জীবনের প্রতিটি কাজে: মসজিদুল হারামের ইমাম ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের

আফগানিস্তানে তালেবানের গুলিতে সামরিক হেলিকপ্টার ভূপাতিত: নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

heli-copআওয়ার ইসলাম: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে আজ(রোববার) খুব ভোরে তালেবানের গুলিতে একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত হয়ে আট সেনা নিহত হয়েছে।

তালেবানের হাতে অবরুদ্ধ প্রাদেশিক রাজধানী পুল-ই-খোমরি’তে অস্ত্র সরবরাহের চেষ্টা করার সময় এমআই-১৭ ভূপাতিত হয় বলে আফগান সংবাদ সংস্থা খামা নিউজ এজেন্সি জানিয়েছে।  এতে পাঁচ ক্রু এবং তিন আফগান সেনা নিহত হয়েছে বলে আফগান প্রতিরক্ষা দফতরের মুখপাত্র জানিয়েছেন। অবশ্য গুলিতে ভূপাতিত হওয়ার কথা নাকচ করে দিয়ে যান্ত্রিক গোলযোগে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছেন তিনি।

এ দিকে, তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ গুলি করে হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেন। বাগলানের প্রাদেশকি দুই কর্মকর্তা এ দাবিকে সমর্থন করেছেন। তারা বলেন, গোলাবারুদ, খাদ্য এবং পানি সরবরাহ করার সময়ে তালেবানের গুলিতে বিধ্বস্ত হয় এটি।

বাগলান এবং কুন্দুজ প্রদেশের ওপর সম্প্রতি তালেবান হামলা জোরদার হয়েছে।

সূত্র: পার্স টুডে

এফএফ