শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

সৌদি বিমান হামলায় নিহত হয়েছিলেন সানার মেয়র; জানাজা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sanaআওয়ার ইসলাম: ইয়েমেনের রাজধানী সানায় একটি নামাজে জানাযার অনুষ্ঠানে সৌদি আরবের বিমান হামলায় যে ১৫০ ব্যক্তি নিহত হয়েছেন তার মধ্যে সানার মেয়র আবদেল কাদের হিলাল ছিলেন এবং সোমবার তার নিজের জানাযা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সানার একটি হলে বহুসংখ্যক মানুষ নামাজে জানাযায় অংশ নেয়ার সময় সৌদি আরব সেখানে বিমান হামলা চালায়। এতে প্রায় ১৫০ জন নিহত ও ৫০০’র বেশি আহত হয়েছে। মেয়র আবদেল কাদের তাদের মধ্যে ছিলেন।

এদিকে, ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল ওলুদ শেখ ওই প্রাণঘাতী হামলার জন্য দায়ী পক্ষের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র: পার্স টুডে

এফএফ