শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বিয়ে করেছেন ১০৭ টি; আরো একটির ঘোষণা দিলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

naigerianআবিদ আনজুম

বিয়েকে বলা হয় দিল্লিকা লাড্ডু। জো খায়ে গা ও ভি পস্তায়ে জো না খায়ে ও ভি। তবে প্রবাদের এই সমিকরণ পাল্টে দিয়েছেন এক নাইজেরিয়ান। গল্পটা সাম্প্রতিক।

বিয়ে জীবনের অবধারিত অংশ। ইসলামে চার বিয়ের অনুমোদন রয়েছে। তবে এক বিয়ের ঝামেলাকেই পাহাড় মনে করেন অধিকাংশ মানুষ। সেই ধকলে পেরে উঠার যুদ্ধ করে যেতে হয় পুরোটা সময়। পুরোটা জীবন। কিন্তু খবরের এই নাইজেরিয়ান গল্পের মতোই পাল্টে দিলেন সব আপদের খবর। তিনি একটি নয় বিয়ে করেছেন ১০৭টি। আশ্চর্যের খবর হলো মৃত্যুর কাছাকাছি সময়ে এসে তিনি আরো একটি বিয়ের ঘোষণা দিয়েছেন।

ইনডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ে পাগল এই ব্যক্তির নাম মুহাম্মদ বিলো আবু বকর। তার বয়স ৯২ বছর। মৃত্যুর কাছাকাছি সময়ে এসে তার নতুন বিয়ের ঘোষণা চমক সৃষ্টি করেছে। তবে রিপোর্টে বলা হয়েছে, আবু বকর ৯২ বছর বয়সী হলেও শারীরিকভাবে এখনো বেশ সক্ষম এবং বিয়ের ক্ষমতা রাখেন।

বিয়ে পাগল এই ব্যক্তির সন্তানের সংখ্যা ১৮৫ জন। এর মধ্যে অনেকে মৃত্যু বরণও করেছে। আবু বরক বলেন, বিয়ে করা আমার জীবনের বড় হবি। মৃত্যুর আগ পর্যন্ত আমি এটি চালিয়ে যেতে চাই।

নাইজেরিয়ার সংবাদ পত্রের ভাষ্য অনুযায়ী, আবু বকর এ পর্যন্ত ১০৭ বিয়ে করেছেন। যার মধ্যে টিকে আছে ৯৭ টি।

বিয়ে নিয়ে আবু বকরের এক মন্তব্যে নাইজেরিয়ার সরকার তাকে একবার গ্রেফতারও করেছিল। তিনি ইসলামি আইন অস্বীকার করে বলেছিলেন, ইসলামে চার বিয়ের কথা উল্লেখ করা হয়নি বরং বলা হয়েছে শারীরিক সক্ষমতা অনুযায়ী বিয়ে করো।

সূত্র: ডেইলি পাকিস্তান উর্দু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ