শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

সম্পাদকীয় নীতিতে পরিবর্তন আনলো ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

juckerbargআওয়ার ইসলাম: ফেসবুকের প্রধান সম্পাদক মার্ক জাকারবার্গ গত শুক্রবার তাদের সম্পাদকীয় নীতিতে কিছু পরিবর্তন এনেছেন। শুক্রবার জাকারবার্গ জানান, এখন থেকে যেকোনো অ্যানিমেশন বা গ্রাফিক্স যদি সংবাদ হিসেবে যোগ্য, গুরুত্বপূর্ণ ও জনগণের আগ্রহের বিষয় হয় তবে তা সেন্সর করা হবে না।

যদিও এর আগে তিনি বলেছিলেন, ফেসবুক একটি সামাজিক যোগাযোগমাধ্যম, কোনো সংবাদমাধ্যম নয়; কিন্তু এবারে সম্পাদকীয় নীতি পরিবর্তন করে খবর বা ছবির সংবাদমূল্য নির্ধারণে বসেছেন তিনি। সম্প্রতি স্তন ক্যানসারের সচেতনতামূলক এক সুইডিশ প্রচারণার বিজ্ঞাপন ফেসবুক থেকে অপসারণ করা হয়। পরে এ বিষয়ে মা প্রার্থনা করে কর্তৃপ। ফেসবুক মুখপাত্র জানান, ওই অ্যানিমেটেড বিজ্ঞাপনটি ফেসবুক নীতির পরিপন্থী নয়। ভুলক্রমে এটি সরিয়ে নেয়া হয়েছিল। পরে তা অনুমোদন করার কথাও জানানো হয়েছে ওই সুইডিশ দলটিকে।

তারও আগে ভিয়েতনাম যুদ্ধের ওপর লেখা একটি প্রবন্ধে ভিয়েতনাম যুদ্ধের বিখ্যাত ছবি ‘নাপাম গার্ল’ সরিয়ে নিতে বা ছোট করে দিতে বলা হয় লেখককে। এর প্রতিক্রিয়ায় নরওয়েজিয়ান একটি সংবাদপত্রের সম্পাদক জাকারবার্গের সমালোচনা করে প্রবন্ধ লেখেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ