সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শুরু হলো ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন হলুদ মিডিয়ার অপপ্রচার মোকাবিলায় আমাদের প্রস্তুতি কোথায়? শাপলা চত্বর হত্যা: হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল আজ ট্রেনের সাথে বাস-মাহেন্দ্রা-অটোরিক্সা সংঘর্ষে নিহত ২, আহত ২০ যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ

জাকির নায়েকের বাবার ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

abdul_karim_naikআবিদ আনজুম

ইসলামিক স্কলার ডা. জাকির নায়েকের বাবা ডাক্তার আবদুল করিম নায়েক ইন্তেকাল করেছেন। রোববার বিকেল ৮৭ বছর বয়সে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আবদুল করিম নায়েক একজন ডাক্তার ও শিক্ষাবিদ ছিলেন।

জাকির নায়েকের এক সহযোগী বলেন, বেশ কিছুদিন ধরে ডা. আবদুল করিম নায়েক বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মুম্বাইয়ের স্থানীয় এক কবরস্থানে তাকে দাফন করা হবে বলেও জানান তিনি।

ডা. আবদুল করিম নায়েক ভারতের মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। মুম্বাই সাইকিয়াট্রিক সোসাইটির সভাপতি ছিলেন তিনি। বেসরকারি সংস্থা মেন্টাল হ্যালথ প্রফেশনালস এ ১৯৯৫ সাল থেকে কর্মরত ছিলেন। শিক্ষা নিয়ে তার বিভিন্ন কার্যক্রম প্রশংশিত হয়েছে বিভিন্ন মহলে।

ডা. জাকির নায়েক বর্তমানে সৌদি আরব অবস্থানের কারণে বাবার জানাজায় শরিক থাকতে পারবেন না বলে জানা গেছে।

গত জুলাইয়ে গুলশান হামলার পর জঙ্গিদের দুজন তার বক্তব্যে অনুপ্রাণিত হওয়ার অভিযোগে বাংলাদেশ ও ভারতে ডা. জাকির নায়েক ও তার পরিচালিত পিস টিভি নিষিদ্ধ করা হয়। বক্তৃতার মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া এ স্কলার ভারত সরকার কর্তৃক নিষিদ্ধ হওয়ার পর থেকেই সৌদি আরবে অবস্থান করছেন।

সূত্র: ইন্ডিয়া টাইম ও কুদরত ডটকম 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ