বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ১১ দলীয় জোটে নেই খেলাফত আন্দোলন, নাম ব্যবহার না করার আহ্বান

মুসলিমবিরোধী বিজ্ঞাপনে মার্কিন মুলুকে বিতর্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

muslim_hillaryআওয়ার ইসলাম: একটি আমেরিকান অস্ত্র বিপনি বিজ্ঞাপন নিয়ে আপাতত সরগরম মার্কিন মুলুক। 'আলট্রা ফায়ারআর্মস' নামক দোকানটির বিজ্ঞাপনে লেখা রয়েছে, ‘আমরা মুসলিম ও হিলারির সমর্থকদের অস্ত্র বিক্রি করি না। কারণ, সন্ত্রাসবাদীদের হাতে অস্ত্র তুলে দিয়ে আমরা নিশ্চিন্ত বোধ করি না।’

পেনসিলভেনিয়ার গ্রামীন জ্যাক্সন সেন্টার অঞ্চলের এই অস্ত্রের দোকানটির মালিক বছর চুয়ান্নর পল চ্যান্ডলার জানিয়েছেন যে তাঁর দোকানে মুসলিম ও হিলারি রডহ্যাম ক্লিন্টনের সমর্থকরা এলে তিনি তাঁদের ফিরিয়ে দেন। এবং এই অস্ত্র ব্যবসায়ী এও দাবি করেছেন যে এই বিষয়টি তাঁর দোকানের দরজাতেও বড় বড় অক্ষরে লেখা রয়েছে।

এই বিজ্ঞাপনী বক্তব্য থেকেই পরিষ্কার যে পল চ্যান্ডলার আসলে কোন রাজনৈতিক মেরুতে অবস্থান করেন। কিন্তু সংবাদ মাধ্যমের সামনে তিনি তাঁর রাজনৈতিক বিশ্বাসের কথা এড়িয়ে গিয়ে তীর্যক মন্তব্য করেন, ‘হিলারি ও ডেমোক্র্যাটরা তো মানুষের হাতে অস্ত্র তুলে দেওয়ার বিরোধী। তাহলে আমি তো তাঁদেরই অ্যাজেন্ডাকে বাস্তবায়িত করতে সাহায্য করছি।’
সূত্র: জিনিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ