বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

ক্রিকেট বল কেড়ে নিলো এক সতেজ প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বুকে বল লেগে মারা গেল ক্রিকেটার

আওয়ার ইসলাম: বাইশ গজ দূরত্বের এক তাজা প্রাণ কেড়ে নিলো  ক্রিকেট বল। বোলিং করার সময় বুকে বল গেলে মৃত্যু হলো ২২ বছরের এক তরুণ ক্রিকেটারের৷ শনিবার বিকেলে ভারতের চণ্ডীগড়ের মলুয়া গ্রামে ঘটেছে দুর্ঘটনাটি ৷

মলুয়া গ্রামেরই দুই স্থানীয় দলের মধ্যে ক্রিকেট ম্যাচ চলছিল৷ ২২ বছরের সনু বোলিং করছিলেন৷ তার ডেলিভারিতে সজোরে শট হাঁকান ব্যাটসম্যান৷ আর সেই বলই সোজা গিয়ে লাগে সনুর বুকে৷ সঙ্গে সঙ্গে বুকে হাত রেখে মাটিতে লুটিয়ে পড়েন সনু৷ গুরুতর আহত অবস্থায় সবাই তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যান বন্ধুরা৷ সেখানেই মৃত্যু হয় তার৷ এ ঘটনায় এখনও পর্যন্ত কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি৷ তবে পুলিশকে ঘটনা খতিয়ে দেখার আর্জি জানিয়েছে সনুর পরিবার৷

ক্রিকেটের জন্য গ্রামে ভালোই নাম-ডাক ছিল সনুর৷ সময় পেলেই ব্যাট-বল হাতে বন্ধুদের সঙ্গে নেমে পড়তেন মাঠ-ময়দানে৷ কিন্তু কে জানত, সেই ভালোবাসার ক্রিকেটই এত তাড়াতাড়ি তাকে পৃথিবী ছাড়তে বাধ্য করবে! চলতি বছরই বাইশ গজে প্রাণ হারিয়েছিলেন চণ্ডীগড়ের আরো এক স্থানীয় ক্রিকেটার মুকুল৷

এ বি আর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ