বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জাতীয় বাজেট ২০২৬-২৭: কওমি শিক্ষাধারার উন্নয়নে বরাদ্দ হোক ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ

এক শহরে হিলারির জয়, দুটিতে এগিয়ে ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

GTY_hillaryআওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের প্রেডিসেন্ট নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডিক্সভিল নচে হিলারি ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্পের থেকে দ্বিগুণ ব্যবধানে জয়লাভ করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম নির্বাচনের ভোটগ্রহণ এই অংশে আগেভাগেই শুরু হয়, যা ছিল মিড নাইট ভোট। যার ফলও চলে এলো তাৎক্ষণিক। যাতে ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন চার ভোট, রিপাবলিকান ট্রাম্পের ভোট তার অর্ধেক, অর্থাৎ দুই ভোট। এছাড়া লিবার্টারিয়ান প্রেসিডেন্ট প্রার্থী গ্যারি জনসন পেয়েছেন এক ভোট।

এদিকে নিউ হ্যাম্পশায়ারের দুই শহর হার্টস লোকেশন ও মিলসফিল্ডে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। তিন শহরে মোট ভোটার ১০০ জনেরও কম।

কানাডা সীমান্ত থেকে ১০ মাইল দক্ষিণে ডিক্সভিল নচে ১৯৪৮ সাল থেকে অন্যান্য রাজ্য থেকে আলাদা সময়ে ভোট দেওয়ার ইতিহাস রয়েছে। ১৯৫২ সালে ভোট দেওয়ার সময়টি একবার পরিবর্তন করা হয়। ১৯৬৪ সাল থেকে তাঁরা আবার নির্বাচনের দিন রাত ১২টা ১ মিনিটে ভোট দিয়ে আসছেন।

সিবিএসের নতুন সাপ্তাহিক জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৪ শতাংশ পয়েন্টে এগিয়ে। হিলারির সমর্থক ৪৫ শতাংশ আর ট্রাম্পের সমর্থক ৪১ শতাংশ।

আরআর
ourislam_boxad


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ