আওয়ার ইসলাম: কাতার থেকে কয়েক হাজার ‘অবৈধ’ কর্মীকে বাংলাদেশে ফিরতে হবে৷ কিছুদিন আগে অবৈধভাবে বসবাসরত বিদেশিদের তিন মাসের ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করেছে কাতার কর্তৃপক্ষ৷ আর তারমধ্যেই সরকারের অনুমতি নিয়ে সেদেশ ছাড়ার সুযোগ থাকছে অবৈধদের৷
বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের খুব বেশি শ্রমিক অবৈধভাবে কাতারে অবস্থান করেন না৷ এই সংখ্যা সর্বোচ্চ ১০ থেকে ১৫ হাজার হতে পারে৷ তাছাড়া বৈধভাবে বর্তমানে প্রতি মাসে ৮ থেকে ১০ হাজার শ্রমিক বৈধভাবে কাতারে যাচ্ছেন৷ আর বৈধভাবেই সেদেশে অবস্থান করছেন ৩ লাখেরও বেশি শ্রমিক৷ ফলে অবৈধরা ফিরে এলেও সেখানকার শ্রম বাজারে খুব বেশি প্রভাব পড়বে না৷ তবে সরকারের উচিত যদি কোনো সুযোগ থাকে তাদের সেখানে বৈধ করার তাহলে সেটা করতে হবে৷ কারণ তারা সেখানে আইন শৃঙ্খলা ও ভাষাসহ সবকিছুতে অভ্যস্ত হয়ে গেছেন বলে মনে করেন বিশ্লেষকরা৷
বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ডয়চে ভেলেকে বলেন, ‘‘তারা এখনো আমাদের অফিসিয়ালি কিছু জানায়নি৷ জানালে আমরা বিষয়টি ভেবে দেখব৷'' কিছু শ্রমিক ফিরে এলেও শ্রম বাজারে কোন প্রভাব পড়বে না বলেই মনে করেন তিনি৷
কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ টেলিফোনে বাংলাদেশের সাংবাদিকদের বলেন, ‘‘কাতার সরকার অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা দিয়ে ৩০ নভেম্বরের মধ্যে সেদেশ ত্যাগ করতে বলেছে৷ এ সময়ের মধ্যে অবৈধভাবে অবস্থান করা বিদেশিরা কাতার ছেড়ে গেলে কোনো জরিমানা দেওয়া লাগবে না, এবং তারা পুনরায় কাতারে প্রবেশ করতে পারবেন৷ কিন্তু সাধারণ ক্ষমার মেয়াদের মধ্যে দেশত্যাগ না করলে, তাদের বিরুদ্ধে জেল ও জরিমানা শাস্তি হতে পারে৷''
তিনি বলেন, ‘‘এপর্যন্ত প্রায় দু'শ বাংলাদেশি সাধারণ ক্ষমার আওতায় কাতার ত্যাগ করেছেন৷ আরও এক হাজার তিনশ' জনকে আমরা ট্রাভেল পারমিট ইস্যু করেছি, যাতে করে তারা নির্বিঘ্নে কাতার ত্যাগ করতে পারেন৷ অন্যান্য দেশগুলোর অবৈধ অবস্থানকারীরাও কাতার ত্যাগ করছে৷''
জানা গেছে, সাধারণ ক্ষমায় ৩০ নভেম্বরের মà
