শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বেফাকের নতুন ৫ সহ-সভাপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

unnamed-5আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর কার্যনির্বাহী পরিষদের এক জরুরি ২১ নভেম্বর সোমবার দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় মহাপরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বেফাকের প্রশাসনিক বিষয়াদি এবং কওমি মাদ্রাসা সনদের মানের সরকারী স্বীকৃতি প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়াও সভায় বেফাকের কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি পদে অতিরিক্ত আরো ৫ জনকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তারা হলেন, বাক্ষ্মণবাড়িয়ার দারুল আরকাম মাদরাসার মহাপরিচালক মাওলানা সাজেদুর রহমান, ঢাকার পীর জঙ্গি মাদরাসা প্রিন্সিপাল মাওলানা শফিউল্লাহ, ঢাকার খিলগাও মাখযানুল উলুমের প্রিন্সিপাল মাওলানা নূরুল ইসলাম, মধুপুর পীর মাওলানা আব্দুল হামিদ জামিয়া আরাবিয়া লালবাগের মাওলানা আবদুর রব, সিলেট গহরপুর মাদরাসার মাওলানা মোসলেহ উদ্দীন রাজু। অবশ্য তারা আগেও বেফাকের নানা পদে কাজ করেছেন।

দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে বেফাক কার্যনির্বাহী পরিষদের সভায় উপস্থিত ছিলেন, আল্লামা আশরাফ আলী,আল্লামা আনওয়ার শাহ, আল্লামা নূর হোসাইন কাসেমী, আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী, মাওলানা আব্দুল কুদ্দুস প্রমুখ।

এফএফ

আরও পড়ুন

http://ourislam24.com/2016/11/21/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%9a/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ