শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

সার্কের সাংস্কৃতিক রাজধানী মহাস্থানগড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bogra2আওয়ার ইসলাম: সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে স্বীকৃতি পেল বগুড়ার মহাস্থানগড়। ঢাকা সফররত সার্ক কালচারাল সেন্টারের পরিচালক ওয়াসান্থে কোতোয়ালার নেতৃত্বে সংস্থার একটি প্রতিনিধিদল বাংলাদেশের প্রাচীন এ জনপদকে সার্কের রাজধানী হিসেবে ঘোষণা দেয়।

আগামী বছরের ২১ জানুয়ারি থেকে এ ঘোষণা কার্যকর হবে বলে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্র জানায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রাজধানীর উদ্বোধন করবেন।

বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি মহাস্থানগড়। বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে মহাস্থানগড় সুমহান ঐতিহ্যের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। প্রাচীন পুণ্ড্রবর্ধন রাজ্যের রাজধানী মহাস্থানগড়ের নাম ছিল পুণ্ড্রনগর। এখানে মৌর্য, গুপ্ত, পাল ও সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গেছে।

আরআর

<