শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

নির্বিচারে হত্যার পরও জাতিসংঘ নিরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khelafot-mojlis-pic-1আওয়ার ইসলাম: মায়ানমারে মুসলিম নির্যাতন ও গণ হত্যার প্রতিবাদে বাংলাদশ খেলাফত মজলিস সিলেট সদর উপজেলা শাখার বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মায়ানমার সরকার কর্তৃক গণহত্যার প্রতিবাদে এবং গণমানুষের অধিকার রার জন্য বাংলাদশ খেলাফত মজলিস সিলেট সদর থানার উদ্যোগে শুক্রবার বাদ জুম’আ নগরীর টুকের বাজার থেকে মিছিলটি শুরু হয়ে তেমূখী পয়েন্টে এসে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে টুকের গাও, শাহ খুররম, পীরপুর, হায়দরপুর, চরগাও, কুমারগাও, সাহেবের গাও ও শেখপাড়া থেকে মিছিল শুরু হয়ে উক্ত সমাবেশে মিলিত হয়ে বিশাল রূপ ধারণ করে।
সদর উপজেলা সভাপতি হাফিজ কাজী জুনাইদ আহমদের সভাপতিত্বে ও সহ সভাপতি মাও. গোলাম রব্বানীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাও. শিব্বির আহমদ, মাও. জাহেদ আহমদ, মাও. জসিম উদ্দিন, হাফিজ আশিকুর রহমান, মাও. এমদাদ উল্লাহ, হাফিজ মাও. আতাউর রহমান, মাও. ক্বারী নুরুল ইসলাম, মাও.আব্বাস উদ্দিন, মাও. মঈন উদ্দিন, হাফিজ ইমামূল হক, মাও. কামাল উদ্দিন, নাজিম উদ্দিন, ক্বারী রবিউল হক, ছাত্রনেতা আলতাফ হোসেন সুমন, ছাত্রনেতা হেলাল আহমদ, প্রকৌশলী আবুজর মো. গউদ, যুব নেতা আল আমিন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারের সেনাবাহিনী নিরীহ রোহিঙ্গা মুসলিমদের নির্বিচারে হত্যা করছে। অথচ বিশ্বের মানবাধিকার সংস্থা সহ জাতিসংঘ নিরব দর্শকের ভূমিকা পালন করছে। যা সত্যিই দুঃখজনক। বক্তারা অবিলম্বে এই গণহত্যা বন্ধের জোর দাবী জানান এবং বাংলাদেশ সীমান্তে আশ্রয়ের জন্য আগত রোহিঙ্গা মুসলিমের আশ্রয় প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ