বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গাইবান্ধার পলাশবাড়ীতে কথিত এশিয়ার বৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।

বৃহস্পতিবার (১১ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ২ নম্বর হোসেনপুর ইউনিয়নে বৃহৎ রামমূর্তি নির্মাণ কার্যক্রম স্থানীয়ভাবে উদ্বেগ ও আলোচনা সৃষ্টি করেছে। তার দাবি, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের ধর্মীয় সংবেদনশীলতা, সামাজিক স্থিতিশীলতা এবং জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারকে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে।

মাওলানা আব্দুল হামিদ বলেন, প্রকল্পটির অর্থায়নের উৎস, ব্যয়ের পরিমাণ এবং দেশি-বিদেশি সংশ্লিষ্টতা নিয়ে জনমনে নানা প্রশ্ন রয়েছে। তিনি দাবি করেন, প্রকল্পের উদ্যোক্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অর্থনৈতিক অসঙ্গতির অভিযোগ রয়েছে এবং এসব বিষয়ে যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন।

বিবৃতিতে তিনি সরকারের কাছে কয়েকটি দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— রামমূর্তি নির্মাণ কার্যক্রম বন্ধ করা, প্রকল্পের অর্থায়ন ও আর্থিক লেনদেনের উৎস তদন্ত করা, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষার আওতায় আনা এবং বিদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা থাকলে তা যাচাই করা।

এ ছাড়া বিদেশি কূটনৈতিক সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়া এবং গাইবান্ধাসহ রংপুর অঞ্চলের শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

বিবৃতির শেষে পীর সাহেব মধুপুর বলেন, জাতীয় স্বার্থ, ধর্মীয় সম্প্রীতি এবং আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে সরকার দ্রুত ও যথাযথ পদক্ষেপ নেবে বলে তিনি প্রত্যাশা করেন।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ