বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রমে নাচ-গান ও নাটকসহ অনইসলামিক শিক্ষা অন্তর্ভুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার (১১ জুন) রাজধানীতে কর্মী সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী মহিলা মজলিস।

বাংলাদেশ ইসলামী মহিলা মজলিস ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হত্যা, ধর্ষণ ও বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ যখন বৃদ্ধি পাচ্ছে, তখন সেসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরিবর্তে সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাক্রমে নাচ-গান ও নাটক অন্তর্ভুক্ত করে সমাজ ও পারিবারিক মূল্যবোধ ক্ষুণ্ন করার পথে এগোচ্ছে বলে তারা অভিযোগ করেন।

নেতৃবৃন্দ আরও বলেন, এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা না হলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

ঢাকা মহানগরী উত্তরের নেত্রী তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী মহিলা মজলিস ঢাকা মহানগরীর নেত্রী উম্মে হাবিবা সুলতানা।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের দায়িত্বশীল জান্নাতুল ফেরদৌস মাওয়া, সুরাইয়া আক্তার সাবরিনা, সায়মা ইয়াসমিন, তাসলিমা ফেরদৌস, তামিমা খন্দকার, আসমাউল হুসনা, জান্নাতুল ফেরদৌসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ