রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

কলেজ ক্যাম্পাসে ছেঁড়া জিনস নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jinesআওয়ার ইসলাম: কলেজ ক্যাম্পাসে ছেঁড়া জিনস নিষিদ্ধ করল মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ। কলেজের অধ্যক্ষ অ্যাঞ্জেলো মেনেজিস জানান, এই ধরনের পোশাক কলেজে অপ্রীতিকর পরিবেশ তৈরি করে।

কলেজটিতে আগে থেকেই ছোট ও হাতকাটা পোশাক নিষিদ্ধ ছিল। কর্তৃপক্ষের মতে, এই ধরনের পোশাক দরিদ্রদের ব্যঙ্গ করে, যাদের কাছে ছেঁড়া পোশাক পরা ছাড়া কোনও উপায় নেই।

সম্প্রতি কয়েকজন পড়ুয়াকে এই পোশাক পরে কলেজ ক্যাম্পাসে দেখার পর তাদের বাড়ি ফিরে যেতে বলে কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবেই কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তে খুশি নন পড়ুয়ারা।

এক শিক্ষার্থী বলেন, 'কেন কলেজ এমন কোনও নিয়ম তৈরি করল? অশালীন পোশাক নিষিদ্ধ করার যুক্তি আমি মানতে পারি, কিন্তু এই ধরনের পোশাক ফতোয়ার কোনও যুক্তি নেই। ' আরেক শিক্ষার্থীর মতে, এই ধরনের নিয়ম তৈরি করে কলেজ কর্তৃপক্ষ তাদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দে হস্তক্ষেপ করছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ