শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

কাতারে প্রবাসীরা নিজ ইচ্ছেমতো যে কোনো কাজ করতে পারবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

probash_sromicআওয়ার ইসলাম: কাতারে প্রবাসী শ্রমিকরা এখন থেকে নিজ ইচ্ছায় যে কোনো কাজ করতে পারবেন। মালিকের একক ইচ্ছার অধীনে থেকে শ্রমিকদের কাজ করার পদ্ধতিটি আজ থেকে বাতিল হতে যাচ্ছে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছ।

আজ থেকেই কাতারে শ্রমিক নিয়োগের কাফালা ব্যবস্থা বাতিল হয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পদ্ধতি কার্যকর হবে। পূর্বে থেকেই কাতারে অবস্থানকারী শ্রমিকদের চুক্তিও নতুন পদ্ধতিতে পরিবর্তিত করা হবে বলে মিডিয়াকে জানানো হয়েছে।

শ্রমিক নিয়োগের চুক্তিভিত্তিক নতুন পদ্ধতিতে শ্রমিককে দেশে ফিরতে হলে কফিল বা মালিকের অনুমতি বা অনাপত্তির প্রয়োজন পড়বে না। শ্রমিকের বিরুদ্ধে কোন আইনি অভিযোগ না থাকলে সে প্রয়োজনে নিজ ইচ্ছা মত দেশে ফিরতে পারবে।

নতুন আইন অনুযায়ী একজন শ্রমিক কোন কফিল বা মালিকের অধীনে থেকে কাজের চুক্তি শেষ না করে বা কোন প্রতিষ্ঠানে পাঁচ বছর কাজ না করে অন্যত্র কাজ করতে পারবে না। অন্যত্র কাজ করতে চাইলে কফিলের অনুমতির প্রয়োজন হবে। কিন্তু নতুন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বর্তমান নিয়োগকারীর অনুমতি ছাড়াই একজন শ্রমিককে নিয়োগ দিতে পারবেন।

এছাড়া কাতারের শ্রম অধিদপ্তরের অনুমতিক্রমে একজন শ্রমিক কফিল বা স্পন্সর বদলাতে পারবেন। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরি ছেড়ে দিতে চাইলে নিয়োগদাতা ও সরকারি অনুমোদনের প্রয়োজন হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ