
আওয়ার ইসলাম: ১৯৭১ এর স্বাধীনতা সংগ্রামে আলেমরাও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। এই প্রজন্মের তরুণ মাদরাসা শিক্ষার্থী ও আলেমদের মুক্তিযুদ্ধের ইতিহাসের বাইরে রাখা যৌক্তিক হবে না।
১৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে দেশ অধ্যয়ন কেন্দ্র ও আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে আয়োজিত বিজয় উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
মোকতাদির চৌধুরী নিজেকে মাওলানা আজাদ ও মাওলানা হোসাইন আহমদ মাদানীর ভাবশিষ্য দাবি করে বলেন, মহানবী সা. এর জীবনের অন্যতম শিক্ষা হলো দেশকে ভালোবাসা। তিনি একজন দেশপ্রেমী মানুষ ছিলেন। এ সময়ের আলেমরাও দেশ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে চর্চা করছে এবং করবে। প্রজন্মের পর প্রজন্ম দেশকে ভালোবাসবে এটাই প্রত্যাশা করি।
তিনি বলেন, তিনি বলেন, হুজুর সা. শুধু মুসলিমের নেতা না সমগ্র সৃষ্টির নেতা। কিন্তু আমরা অজ্ঞতার কারণে তাকে ক্ষুদ্র একটা গন্ডিতে আবদ্ধ করি। এটি থেকে বের হয়ে আসতে হবে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে ইসলামের সংঘাত নেই। মুক্তিযুদ্ধের চেতনা হলো মানুষকে বিকশিত করা।
প্রধান আলোচকের বক্তব্যে কবি আসাদ চৌধুরী বলেন, মহান নবী সা. একজন দেশপ্রেমিক ছিলেন। তিনি শান্তির ধর্ম নিয়ে পৃথিবীতে এসেছিলেন। আজ তথাকথিত ইসলামের নাম ধারীরা বেহেশতের লোভ দেখিয়ে মানুষ হত্যা করছে। যা শান্তির ধর্ম ইসলামের চেতনার সঙ্গে মোটেও সঙ্গতিপূর্ণ নয়। মহানবী শুধু মুসলমানদের নবী নয় তিনি সব ধর্ম সব মত সব প্রাণীর নবী।

আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুবের উপস্থাপনায় এবং ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ড. মুশতাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, কবি আসাদ চৌধুরী, বায়তুল আমিন জামে মসজিদের খতিব মাওলানা হাম্মাদুল্লাহ রাহমানী, জামিয়া নূরিয়া কামরাঙ্গিরচর মাদরাসা শিক্ষক মাওলানা মুজিবুর রহমান হামিদী, কাওরান বাজার আম্বরশাহ মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলà