শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

নেত্রকোনা যাচ্ছেন আল্লামা শফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ahmad_shofi2জুবাইর ইবনে কামাল: জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মালনী মাদরাসার উদ্দ্যোগে আগামী ২৪ ডিসেম্বর নেত্রকোনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী মহাসম্মেলন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ’র আমির ও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)’র চেয়ারম্যান এবং আলজামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহা-পরিচাক আল্লামা শাহ্ আহমাদ শফি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা জুনাইদ বাবুনগরী। সভাপতিত্ব করবেন কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার প্রিন্সিপাল আল্লামা আনোয়ার শাহ।

সরেজমিনে গিয়ে দেখা যায় আল্লামা শফির আগমনকে ঘিরে পুরো মালনী জুড়ে প্রায় সপ্তাহ খানেক ধরেই চলছেে আনন্দমুখর পরিবেশ চলছে। এলাকার সার্বিক উন্নয়ন খুব দ্রুততার সাথে, রাস্তা-ঘাট মেরামত এবং এলাকা পরিস্কারের কাজ। মাদরাসার ছাত্র-শিক্ষক খুব ব্যস্ত সময় পার করছেন।

মাদরাসার এক শিক্ষক জানান, মাহহফিলে আগত মুসল্লীদের যেন কোন ভোগান্তি না হয় তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি, আশপাশের পুকুরগুলোতে পানি দিয়ে অজুর ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, পাশাপাশি তৈরি করা হচ্ছে অতিরিক্ত প্রস্রাব পায়খানার স্থান। অপর দিকে এলাকার মানুষ জান-প্রাণ দিয়ে মাহফিল বাস্তবায়নের কাজে ব্যস্ত।

এলাকার বাসিন্দা মো. জামালুদ্দীন বলেন, আমাদের এলাকার মাদরাসা আর আমাদের এলাকার মাহফিল উভয়টা আমাদের জন্য গৌরবের বিষয়, এতদিন মাহফিল হয়েছে এলাকার বাইরে তাতে অনেকেই মনক্ষুন্ন হয়েছে, কিন্তু এবার সবাই খুশি। আমার খুব ভাল লাগছে।

আরআর