মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


শুক্রবারের দৈনিকের বিশেষ ১০ সংবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১.নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন:

আবার জয়ী আইভী

%e0%a6%a8সেলিনা হায়াৎ আইভীর ওপরই আবারও আস্থা রাখলেন নারায়ণগঞ্জবাসী। তিনি প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাখাওয়াত হোসেন খানকে পরাজিত করেছেন। এ নিয়ে পরপর দুবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হলেন আইভী।(প্রথম আলো)

২.মসুলে যুদ্ধের শিকার শিশুরা: অ্যামনেস্টি

ইরাকের জনবহুল নগরী মসুলে ইরাকি বাহিনী ও ইসলামিক স্টেটের (আইএস) মধ্যে লড়াইয়ে শিশুরা হতাহত হওয়ার পাশাপাশি যুদ্ধক্ষেত্রের বীভৎসতা প্রত্যক্ষ করছে। বৃহস্পতিবার একথা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। খবর বার্তা সংস্থা এএফপির। (সমকাল)

৩.সাত আসামি রিমান্ডে দু’জন কারাগারে

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত সাত আসামিকে বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত প্রত্যেককে ৭ দিন করে রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন। এদিকে এ মামলার এজাহারভুক্ত অপর দুই আসামি এদিন সকালে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। (যুগান্তর)

৪.অনিশ্চয়তায় ৩০ হাজার শ্রমিক

আশুলিয়ার ৫৫ কারখানা বন্ধ হয়েছে দুদিন হলো। কারখানায় কর্মরত প্রায় ৩০ হাজার শ্রমিক চরম অনিশ্চয়তায় পড়েছেন। এসব প্রতিষ্ঠান চালুর ব্যাপারে সিদ্ধান্ত দূরের কথা কোনো ধরনের আলোচনা হচ্ছে না। এর ফলে একদিকে মামলার ভয় অন্যদিকে কারখানা চালু না হলে সামনের মাসগুলোয় কীভাবে দিনযাপন করবেন তা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত বেশিরভাগ শ্রমিক।(আমাদেরসময়)

৫.সাম্প্রদায়িকতার জন্য আধিপত্যবাদ ও কদর্য রাজনীতিই দায়ী :আল্লামা শফী

ইসলামি সেবামূলক সংগঠন চট্টগ্রাম হাটহাজারী আল-আমিন সংস্থার তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন ও কিরাত মাহফিলের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফী বলেন, বর্তমানে ঈমান, আমল, ধর্মীয় মূল্যবোধ ও অনুশাসন পালনে সাধারণ শিক্ষিত মুসলমানদের মধ্যে গাফিলতি অনেক বেড়ে গেছে। ইসলাম থà§