বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

কারখানা খুলে দিতে শ্রমিকদের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

savarআওয়ার ইসলাম: পোশাক খাতের শ্রমিক সংগঠনগুলো সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ায় বন্ধ রাখা পোশাক কারখানাগুলো খুলে দিতে বিজিএমইএকে চিঠি দিয়েছে ।

 

চিঠিতে শ্রমিক নেতারা জানিয়েছেন, শ্রমিক অসন্তোষে গত কয়েক দিনে আশুলিয়ায় বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো অতি সত্বর আলোচনা সাপেক্ষে খুলে দেয়া হোক। চিঠিতে এ আবেদন জানানো হয়েছে।

এছাড়া বলা হয়, দ্রব্যমূল্য, বাড়ি ভাড়া, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষাসহ সব ধরনের ব্যয় বাড়ায় শ্রমিকদের মজুরি বৃদ্ধির আহ্বান জানায় শ্রমিক সংগঠনগুলো। যেসব সংগঠন চিঠি দিয়েছে- গার্মেন্ট শ্রমিক কর্মচারী ফেডারেশন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় গার্মেন্ট শ্রমিক কর্মচারী ফেডারেশন, জাতীয় গার্মেন্ট দর্জি সোয়েটার শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন।

বিজিএমইএ সহসভাপতি ফেরদৌস পারভেজ বলেন, বন্ধ কারখানা খুলে দিতে বৈঠক হয়েছে। কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। তবে শ্রমিকরা তারা তাদের ভুল বুঝতে পেরেছে বলে জানান তিনি। তিনি জানান, সব পক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে দ্রুত খুলে দেয়া হবে। কারণ ক্রেতাদের চাপে রয়েছে মালিকরা। আবার ক্ষতিও হচ্ছে মালিক ও শ্রমিকদের।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ