মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


আজকের গুরুত্বপূর্ণ ১০ সংবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গ্রন্থনা: দিদার শফিক

biman_bangladesh১. বিমান যাত্রীদের ওপর চার্জ আরোপ হচ্ছে

বাংলাদেশের বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীদের কাছ থেকে বিমানবন্দর উন্নয়ন ও যাত্রী নিরাপত্তা ফি নেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সার্কভুক্ত দেশ, সার্কবহির্ভূত দেশ এবং অভ্যন্তরীণ যাত্রী- এই ৩ ক্যাটাগরিতে নতুন করে দুটি চার্জ আরোপের কথা বলা হয়। চার্জ আরোপের এ প্রস্তাব এরই মধ্যে পাঠানো হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে।

জানা গেছে, সার্কভুক্ত দেশের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি ধরা হয়েছে যাত্রীপ্রতি ১০ ডলার। সঙ্গে থাকবে যাত্রী নিরাপত্তা ফি ৮ ডলার। সার্কভুক্ত দেশ ছাড়া অন্য দেশের ক্ষেত্রে এ ফি যথাক্রমে ২০ এবং ১৫ ডলার। এ ছাড়া অভ্যন্তরীণ যাত্রীর ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি ধরা হয়েছে ১৫০ টাকা এবং যাত্রী নিরাপত্তায় ধরা হয়েছে ১০০ টাকা।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস. এম. গোলাম ফারুক এ বিষয়ে আমাদের সময়কে বলেন, চার্জ আরোপের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে বিস্তারিত বলতে পারবে বেবিচক।

এদিকে বেবিচক জানিয়েছে, সংস্থার ২২৫তম বোর্ডসভার সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তাবটি অনুমোদনের জন্য প্রশাসনিক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যাত্রীদের কাছ থেকে গড়ে ৩০ ডলার হারে নিরাপত্তা ফি ও বিমানবন্দর উন্নয়ন ফি বাবদ আদায় করলে বছরে প্রায় ৯০০ কোটি টাকা আয় করা করা সম্ভব। (আমাদেরসময়)

২. এক সংস্থা অন্য সংস্থার ওপর আধিপত্যের প্রতিযোগিতায় লিপ্ত

বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, আমি রাষ্ট্রের কোনো অঙ্গ-বিভাগ বা সংস্থার সমালোচনা করছি না। রাষ্ট্রের প্রতিটি সংস্থা অন্য সংস্থার উপর আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত।

শুধু সংস্থা বা প্রতিষ্ঠানগুলোই নয়, রাষ্ট্রের বিভাগগুলোও এ প্রতিযোগিতার বাইরে নেই। কেবলমাত্র বিচার বিভাগই এর ব্যতিক্রম। তিনি বলেন, যারা ক্ষমতার কাছাকাছি থাকে, তাদের মধ্যে এ আধিপত্য বিস্তারের প্রবণতা বেশি মাত্রায় প্রতীয়মান হয়।

কিন্তু বিচার বিভাগ এ প্রতিযোগিতায় কখনো প্রতিদ্বন্দ্বিতা করেনি এবং করবেও না। বরং আমারা সবসময় চেষ্টা করেছি রাষ্ট্রের বিভাগ এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য শাসনতন্ত্র আমাদের উপর যতটুকু দায়িত্ব এবং ক্ষমতা অর্পণ করেছে আমরা শুধু ততà¦