গ্রন্থনা: দিদার শফিক
১.দাঁড়িপাল্লা বাদ দিয়ে বিধিমালা সংশোধনের প্রস্তাব ইসির
দাঁড়িপাল্লা প্রতীক বাদ দিয়ে সংসদ নির্বাচন বিধিমালা সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে ফেরত এলে সংশোধিত আকারে প্রতীক তালিকার সংশোধিত গেজেট প্রকাশ হবে। কোনো রাজনৈতিক দল বা নির্বাচনে প্রার্থীর প্রতীক হিসেবে ‘দাঁড়িপাল্লা’ বরাদ্দ না করার এবং করা হয়ে থাকলে তা বাতিলে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেয় ইসি। আমাদের সময়
২.সন্দেহে জামায়াত, অন্ধকারে পুলিশ
সাংসদ মনজুরুল ইসলামকে (লিটন) কারা, কেন হত্যা করেছে, এ বিষয়ে এখনো অন্ধকারে পুলিশ। তবে ঘটনার পর থেকেই জেলা আওয়ামী লীগ এ ঘটনায় জামায়াতে ইসলামীকে দায়ী করছে। পুলিশ সন্দেহভাজন হিসেবে ১৮ জনকে আটক করেছে, তাঁরাও জামায়াত-শিবিরের স্থানীয় নেতা-কর্মী বা সমর্থক বলে জানা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘সাংসদের ওপর সন্ত্রাসী হামলা ও এ হত্যা আমাদের জন্য নতুন। তবে আগেও এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম চলেছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থা সন্ত্রাসীদের খুঁজে বের করতে কাজ করছে।’ প্রথম আলো
৩.চার্জশিট দিতে দুদকের অহেতুক বিলম্ব
বেসিক ব্যাংক কেলেঙ্কারি মামলার চার্জশিট দিতে অহেতুক বিলম্ব করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এক বছরের বেশি সময় ধরে তদন্ত চলা দুই হাজার ৩৬ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৩৪১ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা ৫৬ মামলার মধ্যে সিংহভাগের তদন্ত শেষ। কিন্তু আইনি জটিলতার অজুহাতে আদালতে মামলাগুলোর চার্জশিট দেওয়া হচ্ছে না।
জানা গেছে, ৫৬ মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুসহ ওই সময়কার পর্ষদ সদস্যদের
নাম অন্তর্ভুক্তির দাবি জানিয়ে হাইকোর্টে দায়ের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ দুদক, বেসিক ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের কাছে ওই ঋণ জালিয়াতির তদন্ত প্রতিবেদন চেয়ে আদেশ জারি করেন। গত বছরের ১০ ফেব্রুয়ারি আদেশ জারির পর তিন প্রতিষ্ঠান তাদের প্রতিবেদন আদালতে জমা দেয়। এ নিয়ে উচ্চ আদালত এখনও কোনো রায় দেননি।
জানা গেছে, বাধা না থাকলেও ৫৬ মামলার চার্জশিট দেওয়ার ক্ষেত্রে কমিশন উচ্চ আদালতের আদেশের অপেক্ষা করে চার্জশিট দিতে বিলম্ব করছে। এ বিষয়ে দুদকের চিফ প্রসিকিউটর অ্যà¦