শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

নৌকাডুবিতে এক পরিবারের ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

boatআওয়ার ইসলাম: টাঙ্গাইলের মির্জাপুরে কোনাই নদীতে একদিন আগে নৌকাডুবিতে নিখোঁজ এক পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে ওই নদীতে তাদের পাওয়া যায় বলে মির্জাপুর থানার এসআই মো. মোশাররফ হোসেন জানিয়েছেন।

মৃতরা হলেন উপজেলার টাকিয়াকান্দির ফুলখাতুন, তার ছেলে আনোয়ার হোসেন ও পুত্রবধূ ফরিদা।

এসআই মোশাররফ জানান, এক আত্মীয়কে দাফন করে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই পরিবারের ১০ জন ছিলিমনগর থেকে কোনাই নদী পার হয়ে টাকিয়াকান্দির বাড়িতে ফিরছিলেন।

এসআই জানান, ওই সময় খেয়া ঘাটে নৌকার মাঝি না থাকায় তারা নিজেরাই নৌকা চালিয়ে নদী পার হচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ কদমা এলাকায় নৌকাটি ডুবে যায়।

নৌকায় থাকা অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ ছিলেন বলে এসআই মোশাররফ জানান।

মির্জাপুর দমকল বাহিনীর স্টেশন অফিসার আতাউর রহমান জানান, ভোরে মায়ের মরদেহ উদ্ধার করা হয়। পরে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ছেলে ও পুত্রবধূর লাশ উদ্ধার করেন।

ডিএস