মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


ট্যানারির বর্জ্যে এবার আক্রান্ত ধলেশ্বরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tanaryআওয়ার ইসলাম: সাভারে চামড়া প্রক্রিয়াজাতকারী ট্যানারির বর্জ্যে দূষণের শিকার হচ্ছে ধলেশ্বরী নদী। অথচ বুড়িগঙ্গার দূষণ রোধে রাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের পরিকল্পিত চামড়াশিল্প নগরে সরিয়ে নেওয়া হচ্ছে। ৩৬টি ট্যানারি ইতিমধ্যে সেখানে উৎপাদন শুরু করেছে।

পরিবেশ অধিদপ্তর গত ২৯ ডিসেম্বর ধলেশ্বরী নদীর পানি ও সিইটিপি থেকে বের হওয়া বর্জ্য পরীক্ষা করে ক্ষতিকর ১১টি উপাদানের মাত্রাতিরিক্ত উপস্থিতি দেখতে পেয়েছে। এর মধ্যে আছে পানির তাপমাত্রা, ক্ষারের পরিমাণ, দ্রবীভূত অক্সিজেন কম থাকা, বিদ্যুৎ পরিবাহন, ক্রোমিয়ামের পরিমাণ, লবণের পরিমাণ, জৈব রাসায়নিক উপাদান। ধলেশ্বরীর পানি ও সিইটিপি থেকে বের হওয়া বর্জ্য পানি—দুটির নমুনা পরীক্ষা করে এসব উপাদান মানমাত্রার চেয়ে বেশি পরিমাণে পাওয়া গেছে। ফলে শিল্পনগরে নিয়ম না মেনে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) চালুর অভিযোগ তুলেছে পরিবেশ অধিদপ্তর। এটি নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা চীনা প্রতিষ্ঠান জিনসু লিংঝি এনভায়রনমেন্টাল প্রোটেকশন কোম্পানিকে জরিমানা করা হবে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়।

তবে পরিবেশবাদীরা বলছেন, অনেক বছর ধরে ওই চামড়াশিল্প নগর নিয়ে আলোচনা হয়েছে। দীর্ঘ সময় বেঁধে দিয়ে ট্যানারিগুলোকে সেখানে পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে। এরপর সেখানে দূষণ হওয়ার কারণ হিসেবে সংশ্লিষ্ট সংস্থাগুলোর গাফিলতিকে দায়ী করেছেন তাঁরা।

দূষণ ও ক্ষতি

পরিবেশ সংরক্ষণ বিধিমালা অনুযায়ী সিইটিপি থেকে বের হওয়া পানির তাপমাত্রা থাকা উচিত ২০ ডিগ্রি সেলসিয়াস। সিইটিপির ১০ মিটার উজানে তা ২৩ দশমিক ৫, ৫০০ মিটারের মধ্যে ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, ৩০ মিটার ভাটিতে ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেছে। সিইটিপির তিনটি পয়েন্টে গড়ে ২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাওয়া গেছে। পরিবেশবিদেরা বলছেন, পানির তাপমাত্রা বেড়ে গেলে এর প্রাণীকণা ও উদ্ভিদকণা আস্তে আস্তে মরতে শুরু করে। নদীর প্রতিবেশ-ব্যবস্থার প্রাথমিক খাদ্য ওই দুই কণা পানিতে অক্সিজেনও ধরে রাখে।

আর পানিতে ক্ষারের পরিমাণ বেড়ে গেলে মাছসহ অন্য প্রাণীদের দেহে পচন ধরে। এতে মাছের শরীরে প্রাথমিকভাবে দুর্গন্ধ সৃষ্টি হয় এবং পর্যায়ক্রমে তারা মারা যেতে পারে। স্বাভাবিক পানিতে ক্ষারের পরà¦