মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


নাস্তিক ও ইসলামবিদ্বেষীদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবেই: আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ahmad_shofi3আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশ আমীর আল্লামা শাহ্ আহমদ শফী বলেছেন, পৃথিবীতে শান্তি, নিরাপত্তা ও ইনসাফ প্রতিষ্ঠা, মানুষের জীবনের সুখ-সমৃদ্ধি অর্জন এবং সকল প্রকার অশান্তি, অরাজকতা ও দুর্ভোগ থেকে আমরা সকলেই মুক্তির জন্য ও দুনিয়া-আখিরাতের কামিয়াবীর জন্য কুরআন-সুন্নাহর আলোকে জীবন গড়ার কোনো বিকল্প নেই।

রাসুলের আদর্শে আমাদের জীবনকে সাজাতে হবে। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে লালদীঘি মাঠে আয়োজিত দু’দিন-ব্যাপী শা’নে রেসালত সম্মেলনের সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

আহমদ শফী বলেন, ইসলামের পাঁচটি স্তম্ভ। এই ফরজ পাঁচ স্তম্ভ যথাযথভাবে না মানলে মুসলমানদের ঈমান-আকিদা দুর্বল হয়ে পড়ে। ঈমান-আকিদা রক্ষার প্রচেষ্টা ও এর চর্চা অব্যাহত না থাকলে জনগণকে নানামুখী খোদায়ী আজাব ও গজবে পতিত হতে হয়। আর যারা নাস্তিকতার নামে ইসলামের পাঁচ স্তম্ভ এবং ইসলামী মূল্যবোধ ও কোরআন-সুন্নাহের বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলে, তারাই হচ্ছে ইসলামবিদ্বেষী। এরাই আল্লাহ ও তাঁর রাসূল সা.-এর নামে জঘন্য ভাষায় কুৎসা ও মিথ্যাচার রটনা করতে দ্বিধা করে না।

মূলত এইসব হীন ও স্থুল নাস্তিকতা চর্চাকারী ইসলামবিদ্বেষীদের বিরুদ্ধেই আমরা আন্দোলন ও গণপ্রতিরোধ গড়ে তুলেছি। আগামীতেও যে কোন ইসলাম বিরোধী কর্মকাণ্ডে বিরুদ্ধে আ্ন্দোলনের ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ।

তিনি সারাদেশের সর্বশ্রেণীর মানুষের উদ্দেশে বলেন আপনারা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হোন প্রকাশ্য-অপ্রকাশ্য সকল প্রকারের পাপ, অনাচার, দুর্নীত, চুরি, ডাকাতি, প্রতারণা, অন্যের অধিকার হরণ ও জুলুম করবো না, শিরক, বিদআত ও ধর্মবিরোধী কাজ থেকে বিরত থাকবো। আল্লাহর হুকুম ও রাসুলের তরিকা মেনে চললে গোটা পৃথিবীর মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। সমাজে শান্তির সুবাতাস বইবে ইনশাআল্লাহ।

তিন অধিবেশনে বিভক্ত শানে রেসালত সম্মেলনে সভাপতিত্ব করেন যথাক্রমে-মাওলানা সালাহুদ্দিন নানুপুরী, মাওলানা হাফেজ তাজুল ইসলাম, মাওলানা শিহাবুদ্দিন ইউনুছিয়া ।

দ্বিতীয় দিন তথা সমাপনী দিনে সম্মেলনে বয়ান করেন, আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগà¦