রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

জেনে নিন ঢাকা উত্তরের ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dncc20151126063451আওয়ার ইসলাম : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ৭টি জায়াগায় ১২টি মার্কেট ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তপক্ষ।

মঙ্গলবার দুপুরে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কের ইউনিমার ভবনে ডিএনসিসি’র মার্কেট ও ব্যক্তি মালিকানাধীন ঝুকিপূর্ণ ভবন সম্পর্কে আয়োজিত মেয়র আনিসুল হক তথ্যগুলো ধরেন। তিনি আরও বলেন, পাশাপাশি ১৪১টি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে।

রাজউক ও উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারা এসব ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো চিহ্নিত করেছেন জানিয়ে মেয়র আনিসুল হক বলেন, ইতিমধ্যে এ ঝুঁকির বিষয়টি মার্কেট কর্তৃপক্ষকে নোটিশ দিয়ে অবগত করা হয়েছে। কিন্তু মার্কেটের ব্যবসায়ীরা এর কোনো তোয়াক্কা করছেন না।

ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো হলো- গুলশান কাঁচা মার্কেট ও গুলশান পাকা মার্কেট (গুলশান-২), খিলগাঁও কাঁচা মার্কেট, খিলগাঁও সুপার মার্কেট, কাওরান বাজার আড়ৎ ভবন, কাওরান বাজার ১নং আড়ৎ ভবন, কাওরান বাজার কাঁচা কিচেন মার্কেট, কাওরান বাজার আড়ৎ ভবন ২, মোহাম্মদপুর টাউন হল মার্কেট, মোহাম্মদপুর টাউন হল কিচেন মার্কেট, গাবতলীর প্রান্তিক সুপার মার্কেট ও আমিনবাজার ট্রাক টার্মিনাল মার্কেট।

সংবাদ সম্মেলন প্রজেক্টরের মাধ্যমে ঝুঁকিপূর্ণ মার্কেট ও ভবনের ছবি দেখানো হয়। মেয়র আসিনুল হকসহ সিটি করপোরেশনের কর্মকর্তার‍া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ