রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

শক্তিশালী ইসি গঠনে আশাবাদী রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

a-hamidআওয়ার ইসলাম : রাষ্ট্রপতি আবদুল হামিদ আশা প্রকাশ করেছেন যে, রাজনৈতিক দলগুলোর মতামত ও প্রস্তাবের ভিত্তিতে একটি শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন (ইসি) গঠন সম্ভব হবে।

রাষ্ট্রপতি বলেন, রাজনৈতিক দলগুলো আমার সঙ্গে আলোচনাকালে সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠনের বিষয়ে অনেকগুলো সুচিন্তিত প্রস্তাব ও মতামত দিয়েছে। তাদের মতামত ও প্রস্তাবের ভিত্তিতে একটি শক্তিশালী ও কার্যকর ইসি গঠন সম্ভব হবে।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (বিআইএফ), জাকের পার্টি (জেডপি) ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) নেতৃবৃন্দের সঙ্গে বুধবার আলোচনা কালে এ মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রপতি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিতে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতি গত বছরের ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে আলোচনার মধ্যদিয়ে নতুন ইসি গঠন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাঁর আনুষ্ঠানিক আলোচনা শুরু করেন। গতকালের আলোচনার মাধ্যমে সংলাপের ধারা শেষ হলো বলে মনে করা হচ্ছে। এবার রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন তা দেখার পালা।
সূত্র : বাসস

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ