সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


নাচ-গান আর শিরকিতে কাটে শাহ আলী’র বৃহস্পতিবারের রাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ
প্রতিবেদক, আওয়ার ইসলাম

দেড় হাত লম্বা মোমবাতি জ্বালিয়ে জলচকি সামনে রেখে বসে আছে জট বাঁধা বাবরির লালসালু পরা এক বাবা। কাছে বসে আলতো করে জিজ্ঞেস করলাম- এখানে কী করছেন বাবা? ধ্যান করি আর মাইনষের মনের বাসনা পূরণ করি।

ক্যামতে কিভাবে বাবা? শাহ আলী বাবার মাধ্যমে, মাইনষে আহে আর আমরা বাবার শিস্যরা বাবার কাছে কইলে বাবা কবর থেকেই তা পুরা কইরা দেন।

মৃতবাবা কবর থেকে কিভাবে পূরণ করেন? এ প্রশ্ন রাখলে লালসালুর বাবা থথমত খেয়ে রাগ করেন। বাবার রাগের কারণে তার পাশ ঘেঁষে বসা মুরিদরা তেড়ে বলে ওঠে 'ওই ছোকরা! তুমি কি বুঝবা এসবের!! আমি প্রস্থান করি সে কর্ণার থেকে।

[caption id="" align="alignnone" width="960"] এই ছবির ব্যক্তিকে আলী রা. বলে পরিচয় করিয়ে দেয়া হয়[/caption]

আরেক কর্ণারে এসে দেখি অনেক মহিলা বাবা। তাদের মুরিদ আবার পুরুষ। সবাই ব্যস্ত নিজ নিজ মুরিদ নিয়ে। উৎসুক দৃষ্টিতে হেঁটে হেঁটে দেখে যাচ্ছিলাম। ঠিক এমন সময় এক মহিলা বাবার ডাক এলো 'এই ছেলে এখানে আসো, বসো'। তাকিয়ে দেখি এ মহিলা বাবার চেম্বার খালি। সুবোধ বালকের মত কাছে এসে দূরত্ব বজায় রেখে মহিলা বাবার পাশে বসে পড়ি। তোমাকে তো এখানে আরেক দিন দেখে ছিলাম? না! আমি এখানে আজই এসেছি মা। আমার 'মা' শব্দ বলাতে মহিলা বাবা একটু নাখোশ নিয়ে বললো 'আমি মা নই, বা...বাবা আমি'। নারী কখনো বাবা হতে পারে নাকি!? পারে, পারে। সবি পারে। এ বলে ধ্যানে ডুব দেন। তারপর নতুন সুরে কথা পাড়লেন, তুমি অনেক বড় লোক হবা বলে আবার একটু ধ্যানে মগ্ন হয়ে বললেন, দেখি তোমার হাতটা। আমার হাত দেখে বলা শুরু করলেন পাগলামি কথাবার্তা। আমি এবার একটু কৌশলী হলাম। অভিনয় একটু আধটু পারি। শুরু করি অভিনয়। জিজ্ঞেস করি ক্যামতে কিভাবে বড় লোক হব? বাবা ধ্যানমগ্ন হলেন। তারপর বললেন, হুম, বড় লোক হতে পারবা। আগে বলো তুমি কী কর? ভার্সিটি পড়ি। আরবী পড়েছো? না। বাবা ধ্যান করলেন। তারপর তার ব্যাগ থেকে একটা ছবি বের করে আমার সামনে মেলে দিয়ে বললেন, এঁকে চেনো? জ্বে না। পড়ো, পড়ে দেখো তাতে কি নাম লেখা? হজরত আলী রাযি: লেখা। হু, ঠিকই ধরেছো। ইনিই শেরে খোদা হজরত আলী। হায়রে ভন্ডামি! তারপর আরবীতে মানুষের আকৃতিতে লা ইলাহা ইল্লাল্লাহ লেখার একটা ক্যালিগ্রাফি বের করে বললেন- ইনি কে জানো? জ্বে না। ইনি হজরত শাহ আলী বাবা। তারপর অনেক বাবার নাম এক দমে উল্লেখ করে বললেন আমার সাথে সব বাবার সাক্ষাত হয়। মানুষের বাসনা পূরণ কà¦