বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

জাকির নায়কের বিরুদ্ধের সমন জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Zakirআওয়ার ইসলাম : ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ডা. জাকির নায়েক এবং তার এনজিও ইসলামিক রিসার্চ ফাইন্ডেশন (আইআরএফ)-কে আলাদা আলাদা করে সমন পাঠিয়েছে । প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) অনুযায়ী শুক্রবারই জাকির নায়েককে সমন পাঠানো হয়।

ইডির কর্মকর্তারা জানান জাকির নায়েক দেশের বাইরে থাকায় তাকে সমন পাঠানো হয়েছে। পৃথক সমন পাঠানো হয়েছে তার এনজিও’কেও। জাকির নায়েককে বলা হয়েছে চলতি মাসের মধ্যেই তাকে ইডির মুখোমুখি হতে।

এর আগে গত বৃহস্পতিবার জাকির নায়েক ও আইআরএফ-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ইডি। এরপর, ২০১৬-র ১৯ নভেম্বরে মুম্বইয়ে আইয়ারএফ-এর ১০টি প্রাঙ্গণে জাতীয় তদন্তকারী দল তল্লাশি চালায়। কেন্দ্রীয় মন্ত্রক থেকে আইআরএফকে নিষিদ্ধ দল হিসেবে ঘোষণা করার পর, তদন্তকারী দল এই পদক্ষেপ নেয়।  গত ১০ নভেম্বর আইআরএফ-কে ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার।

সম্প্রতি জাকির নায়েক ও তার এনজিও আইআরএফের ৭৮টি ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখার কথা ঘোষণা করেছে এনআইএ। পাশাপাশি রিয়েল এস্টেট ব্যবসায় প্রায় ১০০ কোটি রুপি বিনিয়োগের অভিযোগও উঠেছে জাকিরের এনজিও’এর বিরুদ্ধে। ওই টাকার উৎস কী তা জানতেই প্রধানত সমন পাঠানো হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই দেশের বাইরে আছেন জাকির নায়েক। ইডির সমন পেয়েও হাজিরা না দিলে তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ