রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

টেক্সাসের পুড়ে যাওয়া মসজিদ নির্মাণে ৬ লাখ ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mosjid_usআওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের টেক্সাসে গতকাল উগ্র সন্ত্রাসীদের পুড়িয়ে দেয়া মসজিদ পুননির্মাণে ৬ লাখ ডলার অনুদান জমা পড়েছে। খবর আল জাজিরা

জানা যায়, আগুনে পুড়ে যাওয়া মসজিদ ঠিক করতে গতকাল রবিবার ১২ হাজার ৮৩৬ জন ব্যক্তি এই অর্থ অনুদান দেন। নির্মাণকাজের জন্য এখনো পর্যন্ত সাহায্য এসেছে ছয় লাখ ডলার।

বাংলাদেশি টাকায় পরিমাণ চার কোটি ৬৮ লাখ টাকা।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, টেক্সাসের ওই ঘটনার পর আমেরিকানরা মর্মাহত হয়েছেন। যে কারণে ভালোবেসে সবাই এ পরিমাণ অর্থ দান করেছেন মসজিদ নির্মাণের জন্য।

মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্থানীয় পুলিশ প্রশাসনের পাশাপাশি জাতীয় পর্যায়েও তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গেছে। এমনকি এর মধ্যে এফবিআই’ও রয়েছে। তবে এখন পর্যন্ত আগুনের কারণ বা এর সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

উল্লেখ্য শুক্রবার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে তিন মাসের জন্য ৭ মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে স্থগিতাদেশ দেন। ট্রাম্পের নির্বাহী আদেশের কয়েক ঘণ্টার মধ্যেই টেক্সাসের এই মসজিদটিতে আগুনের ঘটনা ঘটে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ