বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মিয়ানমারে মুসলিম এমপিকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

U-Ko-Ni-shot-dead-legal-advisor-mayanmar-leagal-advisorআওয়ার ইসলাম : রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সমালোচনার রেশ না কাটতেই এবার মিয়ানমারে খুন হয়েছে একজন শীর্ষস্থানীয় মুসলিম নেতা। গতকাল মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ বিমানবন্দরের বাইরে পাওয়া যায়।
মিয়ানমারে ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) আইনি পরামর্শক ও শীর্ষস্থানীয় মুসলিম নেতা কো নিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ইউ কো নি ছিলেন বৌদ্ধ অধ্যুষ্যিত ও সেনাশাসিত মিয়ানমার পার্লামেন্টের সদস্য।
কো নির মেয়ে বলেছে, তার পিতা সব সময় রাজনৈতিক হুমকির মধ্যে থাকতেন। কেননা তিনি মিয়ানমারের রাজনীতিতে সেনা বাহিনীর অব্যাহত হস্তক্ষেপের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
সে আরও বলেন, আমাদের পরিবারকে বার বার সতর্ক থাকতে বলা হয়েছে। কিন্তু আমার পিতা সত্যা প্রকাশে আপোষহীন ছিলেন।
গতকাল রবিবার বিকেলে দেশটির রাজধানী ইয়াংগুনের আন্তর্জাতিক বিমানবন্দরের কার পার্কিং এলাকায় তাকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এক ট্যাক্সিচালকও নিহত হয়েছেন। কো নি এনএলডির প্রভাবশালী নেত্রী অং সান সু চির ঘনিষ্ঠজন বলে পরিচিত। গতকাল বিকেলেই তিনি ইন্দোনেশিয়া সফর শেষে দেশে ফেরেন।
সূত্র : বিবিসি
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ