শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

দীনি কাজে সহযোগিতা করুন, নতুবা মানুষ আপনাদের প্রত্যাখ্যান করবে: প্রিন্সিপাল হাবিবুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Habibইমদাদ ফয়েজী

প্রিন্সিপাল আল্লাশা হাবিবুর রহমান বলেন, আমরা জেল-জুলুমের ভয় পাই না। জেলজুলুমের ভয় দেখাবেন না। দীনি কাজে সহযোগিতা করুন। নতুবা বাংলার ধর্মপ্রাণ মুসলমান আপনাদের প্রত্যাখ্যান করবে।  গতকাল সিলেটের কাজিরবাজার মাদরাসার বার্ষিক মাহফিলের উদ্বোধনী বক্তৃতায় তিনি একথা বলেন।

সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া মাদানিয়া কাজিরবাজার এর দু'দিন ব্যাপী ৪২ তম বার্ষিক মাহফিল গতকাল ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। প্রতি বছরের মতো এবারও বাইরে কিছু মাইক দেয়া হয়েছে। প্রশাসন কর্তৃক বাইরের কিছু মাইক বন্ধ করার অনুরোধ করা হয়।

জবাবে প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান বলেন- "গতকাল আপনারা কোথায় ছিলেন? যখন হিন্দুদের পূজা উপলক্ষে রাত ১ঘটিকা পর্যন্ত রাস্তাঘাট বন্ধ করে মাইক চালানো হয়েছিলো, তখন আপনারা নাকে তৈল দিয়ে ঘুমে ছিলেন?

তিনি আরোও বলেন- এটা শাহজালালের সিলেট, এটা গৌড়গোবিন্দের সিলেট নয়। আমরা জেল জুলুমের পরীক্ষা তোমাদের জন্মের পূর্বে দিয়ে এসেছি। সিলেটসহ সারা দেশে কোনো ওয়াজ মাহফিলে কোন প্রকার বাধা দেয়া হলে আমরা সারাদেশে একযোগে বাহিরে বেরিয়ে পড়বো -ইনশাআল্লাহ।"

-এআরকে