বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সিঙ্গাপুরে সৌদি কূটনীতিককে বেত্রাঘাত ও ২৬ মাসের জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saudi_betraghatআওয়ার ইসলাম: যৌন নিপীড়নের দায়ে দোষী প্রমাণিত এক সৌদি কূটনীতিককে চারবার বেত্রাঘাত ও ২৬ মাসের জেল দিয়েছেন সিঙ্গাপুরের একটি আদালত।

সৌদি আরবের বেইজিং দূতাবাসে নিযুক্ত আছেন দণ্ডিত কূটনীতিক বান্দের ইয়াহিয়া এ. আল জাহারনি (৩৯)। গত বছর সিঙ্গাপুরে ছুটি কাটাতে এসে এক শিক্ষানবীশ হোটেলকর্মীকে যৌন নিপীড়ন করেন তিনি।

সৌদি কূটনীতিক এ. আল জাহারনি জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন।

পুরুষ অপরাধীদের বেত্রাঘাতের বিধান রয়েছে সিঙ্গাপুরে। যৌন নিপীড়ন, দাঙ্গা-হাঙ্গামা অথবা ভিসা ছাড়া ৯০ দিনের বেশি অবস্থান করলে এ ধরনের সাজা দেওয়া হয় দেশটিতে। সৌদি আরবেও সাজা হিসেবে বেত্রদণ্ড দেওয়া হয়।

আরআর