শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

জাতিসংঘের নিষেধাজ্ঞামুক্ত হলেন গুলবুদ্দিন হেকমতিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

gulbuddinআওয়ার ইসলাম: আফগানিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং হিজবে ইসলামের নেতা গুলবুদ্দিন হেকমতিয়ারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে জাতিসংঘ।

আফগানিস্তানের বর্তমান সরকারের সঙ্গে গত সেপ্টেম্বরে শান্তিচুক্তি করার ধারাবাহিকতায় গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল নিষেধাজ্ঞা প্রত্যাহারের এ সিদ্ধান্ত নেয়।

আফগান সরকারের সঙ্গে করা চুক্তি অনুযায়ী, হেকমতিয়ার অতীতের সব ঘটনার অভিযোগ থেকে রেহাই পেয়েছেন এবং তাকে সব ধরনের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেয়া হয়েছে।

এছাড়া এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান সরকারের কারাগারে বন্দি হিজবে ইসলামের সব সদস্য মুক্তির অনুমতি পেয়েছেন।

ওই চুক্তির চার মাস পর হেকমতিয়ারের ওপর থেকে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলও নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল।

এর ফলে তার সম্পদ, ভ্রমণ এবং অস্ত্র ব্যবহারের ওপর থেকে বাধা সরলো বলে নিরাপত্তা কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে।

গুলবুদ্দিন হেকমতিয়ার আশির দশকে আফগানিস্তানে সোভিয়েত রাশিয়ার আগ্রাসন বিরোধী লড়াইয়ের অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন।

১৯৯২ সালে সোভিয়েত সমর্থিত সরকারের পতন ঘটার পর গঠিত আফগান সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ