বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সিরিয়াকে অস্ত্র পরীক্ষাগার হিসেবে ব্যবহার করছে রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Rusiyaআওয়ার ইসলাম : রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে চালানো অভিযানগুলোতে নতুন নতুন রুশ অস্ত্রের কার্যকারিতা সফল প্রমাণিত হয়েছে। তিনি রুশ সংসদের এক প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বলেন, সিরিয়ায় ১৬২ ধরনের নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে ১৫২টির কার্যকারিতা প্রমাণিত হয়েছে।

রাশিয়ার বিমানবাহী রণতরীগুলো থেকে সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে  দূরপাল্লার যেসব ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে সেগুলো প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রুশ প্রতিরক্ষামন্ত্রী জানান, ২০১৫ সালের সেপ্টেম্বরে সিরিয়ায় সরাসরি বিমান হামলা শুরু করে রাশিয়া। তখন থেকে এ পর্যন্ত রুশ পাইলটরা এক হাজার ৭৬০টি অভিযান সম্পন্ন করেছেন। এসব অভিযানে অন্তত ৩,১০০ জঙ্গি নিহত হয়েছে। শোইগু বলেন, রুশ সেনাবাহিনীর শতকরা ৯০ ভাগ পাইলট সিরিয়ার আকাশে যুদ্ধ করার অভিজ্ঞতা অর্জন করেছেন।

সিরিয়ার পানিসীমায় রুশ যুদ্ধজাহাজগুলোর অভিযানকে সফল আখ্যায়িত করে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, এ অভিযানে তার দেশের নৌবাহিনী যে অভিজ্ঞতা অর্জন করেছে তা ভবিষ্যতে তাদেরকে সম্ভাব্য ভুল থেকে রক্ষা করবে।

গত ডিসেম্বরে সিরিয়ায় শুরু হওয়া যুদ্ধবিরতির কথা উল্লেখ করে সের্গেই শোইগু বলেন, ওই যুদ্ধবিরতির ফলে সিরিয়া ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে এবং কার্যত দেশটির গৃহযুদ্ধ বন্ধ হয়ে গেছে।

সূত্র : পার্সটুডে

-এআকে